শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর কাল থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

হাফ ভাড়া কার্যকরের ক্ষেত্রে বাস মালিক সমিতি যেসব শর্ত আরোপ করেছে, সেগুলো হলো-

# এ সুযোগ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে,

# ব্যক্তি মালিকানাধীন বাসে ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

# ঢাকার বাইরে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়,

# সুযোগ থাকবে না সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে।

উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা। পরে সারা দেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার; যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার একই পথে হাঁটলো ব্যক্তি মালিকানাধীন গণপরিবহনও।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার