শিক্ষার্থীদের ‘রাতে গল্প খরচ অল্প’ রাতের প্যাকেজে নিষেধাজ্ঞা মোবাইল কোম্পানির

news-image

টিপস ডেস্ক : মোবাইল ব্যবহারকারী স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটদের রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।
প্রশ্নকর্তা বলেন, ‘স্কুল-কলেজের ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এ জন্য শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে কি না?
মন্ত্রী বলেন, এই অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয়। স্কুল, কলেজের ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়, তা নয়। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এসব শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধু রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কমিশন (বিটিআরসি) হতে চলতি বছরের মার্চে একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার