শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি-জামায়াতের: সাদ্দাম

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি-জামায়াতের বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আজকে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি-জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব-সহিংসতা চালিয়েছে। বিএনপি ছাত্রদল ছাত্রশিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর পুরোপুরি দায়ভার বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্রশিবিরকে গ্রহণ করতে হবে।

‘বাঙ্গালির চিরতম শোকের মাস আগস্ট’ উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মোমবাতি জ্বালিয়ে মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটির নেতাকর্মীরা।

কর্মসূচি সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ কেন্দ্রীয় নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাদ্দাম বলেন, শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন-যাপন ক্রমান্বয়ে ফিরে আসছে।

ছাত্রলীগ সভাপতি বলেন, কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগ যৌক্তিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ, মিছিল করেছে। পলিসি অ্যাডভোকেসি। আমরা দায়িত্বশীল শান্তিপূর্ণ আচরণ করেছি। যে কোনো মূল্যে সংঘাতের ঘটনা যেন না ঘটে, শিক্ষার্থীদের নিরাপত্তা-অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিতের কথা বলেছে ছাত্রলীগ। আমরা সবসময় বলেছি, এ আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিকভাবে আদালতের মাধ্যমে আইনগত সমাধানের পক্ষে।

তিনি বলেন, একই সঙ্গে আগস্ট মাসকে কেন্দ্র করে শোক থেকে শক্তি সঞ্চয় করে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে যেন লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি। এই বাংলাদেশে যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, রাজাকার-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে। আমাদের শোককে শক্তিতে রূপান্তর করে স্বাধীনতাবিরোধী মুক্তিযুদ্ধবিরোধীদের মূলোৎপাটন আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, পিতাকে হারানোর পরও অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর পথে ফিরিয়ে এনেছিল মুজিব সৈনিকেরা। আজকে বাংলাদেশের ভাগ্যাকাশে যে সাম্প্রদায়িক অপশক্তির অপছায়া কালো ঘূর্ণিমা সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে নিশ্চয়ই মুজিব আদর্শের সৈনিকদের প্রগতিশীলতার আলোয় এ অন্ধকার বিলীন হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান