শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র। করোনার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালাচ্ছে চক্রটি। প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। চক্রটি তাদের মোবাইল নম্বর ঘন ঘন পরিবর্তন করছে। বিষয়টি নজরে এলে সব শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

প্রতারণার বিষয়টি জানিয়ে ফেসবুকের এক পোষ্টে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, প্রতারিত হবেন না প্লিজ। সতর্ক হন: নিরাপদ থাকুন।

জানা গেছে, প্রতারণার বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার