শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন রবি শিক্ষার্থীরা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : শিক্ষামন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে শিক্ষার্থীরা মুঠোফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী তাদের আন্দোলন বন্ধ করার আহবান জানান এবং তার ওপর আস্থা রাখতে বলেন। পরে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আন্দোলনের মুখপাত্র অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ কে এম নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ও তদন্ত কমিটির ওপর আস্থা রেখে আপাতত সকল প্রকার অবরোধ ও আন্দোলন শিথিল/স্থগিত করছি। তবে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে যাবো।’

এ বিষয়ে রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ এর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে অবরোধ ও আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। তিনদিন দরে অবরুদ্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ কয়েকজন কর্মকর্তাকে। এছাড়া, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার