নালিশে ভিসির ক্ষমতা খর্ব

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার ক্ষমতা খর্ব করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরবর্তি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি রুটিন দায়িত্ব ছাড়া নিয়োগ, নতুন ব্যবস্থা চালু বা কাউকে নতুন কোনো পদে দায়িত্ব দিতে পারবেন না।
বৃহস্পতিবার শাবির আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। সার্বিক পরিস্থিতি জানতে উপাচার্যকেও শিগগির মন্ত্রণালয়ে ডাকা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের আন্দোলনের গতি-প্রকৃতি ‘শোভন’ করার পাশাপাশি শিক্ষা ও প্রশাসনিক কাজে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
উপাচার্যের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক আচরণ’ ও প্রশাসন পরিচালনায় ‘অযোগ্যতার’ পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ।
আন্দোলনের অংশ হিসাবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালও ছিলেন।
আন্দোলনের মধ্যে ভিসি আমিনুল হক ভূইয়া ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের অধীনে সেই ৩৫ জন কাজ চালিয়ে যেতে থাকেন।
গত ২২ জুন ছুটি শেষ হওয়ার আগে হঠাৎ নিজের কার্যালয়ে ফিরে উপাচার্য নতুন প্রক্টরিয়াল কমিটির অনুমোদন দিলে প্রতিবাদে ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।
এরপর প্রতিদিন উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। তখন থেকে আর কার্যালয়ে যাননি উপাচার্য। তবে শিক্ষকদের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তাদের দাবিতে নত না হওয়ার ঘোষণা রয়েছে তার।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক সৈয়দ সামশুল আলম, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক মো. ইউনুস, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল গণি, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, অধ্যাপক দীপেন দেবনাথ ও মো. ফারুক উদ্দিন। মন্ত্রীর সঙ্গে শিক্ষকদের পৌনে তিন ঘণ্টার বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ এবং অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার