শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা৷ আজ বৃহস্পতিবার সকালে দুবাইফেরত এই যাত্রীকে আটকের সময় তার কাছ থেকে মদ, সিগারেট, দামি মোবাইল এবং এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট টিম এবং সদর দপ্তরের টিম যৌথভাবে সকাল থেকে এয়ারপোর্ট অবস্থান নেয়। তল্লাশি শেষে মিজানুর রহমানের হাত ব্যাগ থেকে স্বর্ণালংকার ও ১৯টি আইফোন উদ্ধার করা হয়।

পরে ওই যাত্রীর লাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেট এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়। আটককৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানান একেএম সুলতান মাহমুদ।

তিনি আরও বলেন, কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে থানায় সোপর্দ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান