শাহরুখ ঘনিষ্ঠ অভিনেতা চাঙ্কি পাণ্ডের বাড়িতে অভিযান, অনন্যাকে তলব

news-image

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে আটক হয়ে জেলে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল ২০ অক্টোবরও তার জামিন হয়নি। ছেলের জামিনের জন্য এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ। এদিকে এসময় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সদস্যরা শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে খবর এসেছে ভারতের একাধিক গণমাধ্যমে।

শুধু শাহরুখ খানের বাড়িতে নয়। এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও গেছে এনসিবি কর্তারা। সেখানেও চলছে তল্লাশি।

জানা গেছে, আরিয়ান গ্রেফতারের পর সেই মামলার তদন্তে উঠে এসেছে অনন্যারও নাম। তিনিও মাদক গ্রহণ করে বলে তথ্য পেয়েছে এনসিবি।

তাকে জেরা করার জন্য তলবও করেছে এনসিবি। আজ ২১ অক্টোবর দুপুর ২টায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

শাহরুখ খানের খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা চাঙ্কি পাণ্ডে। দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব প্রভাব ফেলেছে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও। দুই তারকার স্ত্রীর মধ্যেও আছে দারুণ সম্পর্ক। আবার চাঙ্কির মেয়ে অনন্যা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের শৈশবের বন্ধু। আরিয়ান খানের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান। জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছান বলিউড বাদশাহ। চোখে তার ছিল রোদ চশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।

ছেলে আরিয়ানের জামিনের শুনানি নিয়ে যখন গোটা দেশে জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই খবর ছড়িয়ে পড়ল, শাহরুখের বাসভবন ‘মান্নাত’- এ এনসিবির সদস্যরা! এ ঘটনায় হৈচৈ পড়ে গেছে গোটা বলিউডে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার