শাহরুখ খানকে রিফিউজ করেছিলেন আলিয়া? রাজকীয় প্রেম সালমান-সোনমের

news-image

শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন সব নায়িকাই। কিন্তু এমনও একজন আছেন যিনি বলিউড বাদশাকে রিফিউজ করার সাহস দেখিয়েছিলেন। তিনি কে জানেন? এমন সাহস কার হতে পারে? তিনি মহেশ কন্যা আলিয়া ভাট্ট। মাত্র ২২ বছরেই বলিউডে শক্ত জমি পেয়ে গিয়েছেন। আর তার পরই কিনা শাহরুখকে ‘রিফিউজ’ করার সাহস দেখালেন!

ঠিক কী ঘটেছিল?
পরিচালক গৌরি শিন্ডে তাঁর পরের ছবিতে কাস্ট করেছেন শাহরুখ-আলিয়াকে। গৌরি জানিয়েছেন, এটা টিপিক্যাল রোমান্টিক ছবি নয়। তাই চিত্রনাট্য শুনে নাকি নিজের বয়স নিয়েই চিন্তায় পড়েছিলেন আলিয়া। তিনি ভেবেছিলেন ৪৯ বছরের শাহরুখের সঙ্গে তাঁর কেমিস্ট্রি আদৌ জমবে তো? গৌরি তাঁকে বোঝান, এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে পারে। তাই শেষ পর্যন্ত ঝুঁকিটা নিয়েই ফেললেন নায়িকা।
আলিয়া নিজে এ বিষয়ে কী বলছেন?
এ ধরনের আলোচনাকে বলিউডি গসিপ বলেই উড়িয়ে দিচ্ছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি এসব কখনও ভাবিনি। বরং শাহরুখের সঙ্গে কাজ করব ভেবে আমি বেশ উত্তেজিত।’’ যদিও নায়িকার এই কথাকে এখন সাফাই বলেই মনে করছেন বলিউডের একাংশ। শাহরুখকে ‘রিফিউজ’ করা কি মুখের কথা! এখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হবেই! 

 

 

রাজকীয় প্রেম সালমান-সোনমের 

সদ্য মুক্তি পেয়েছে সালমান খান আর সোনম কাপুরের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’-র প্রথম পোস্টার। সোনম নিজেই তা পোস্ট করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। তার পর থেকেই জল্পনা তুঙ্গে— রেশমি ঝালর বসানো কলম দিয়ে সেই ছবিতে সোনমের পিঠে কী লিখছেন সালমান? সেই জল্পনার অবসান ঘটাতেই এ বার মুক্তি পেল ছবির টাইটেল সং।
সালমান আর সোনমের এই নতুন ছবি আগাগোড়া রাজকীয় রহস্যের জালে মোড়া।
image_280219.1

প্রেম, অর্থ, লালসা, হিংসা— সব কিছুর এক নিটোল বুননে তিলে তিলে সূর্য বরজাতিয়া তৈরি করেছেন তাঁর এই সাধের ছবি। ছবিতে সলমন খানকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। এক দিকে তিনি রাজা, অন্য দিকে তিনি এক সাধারণ মানুষ। রাজার নাম প্রেম আর সাধারণ মানুষটির নাম বিজয়।
রাজশ্রী প্রোডাকশনসের আসন্ন দীপাবলীতে অনেক দিন পরে ফিরে এসে মানুষের জয় করে নিতে চাইছে। তামিল ও তেলুগুতে ছবিটা ডাব করা হবে। আপাতত অপেক্ষা ১২ নভেম্বরের জন্য। সেই দিনেই মুক্তি পাচ্ছে ‘প্রেম রতন ধন পায়ো’। তার আগে ভিডিওতে দেখে নিন এই ছবির গান।

সূত্র: আনন্দবাজার

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ