শাহরুখ-আনুশকার গোপন সাক্ষাৎ!

5333b37b02507-Anushkaসম্প্রতি ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের লন্ডনের বাড়িতে এক গোপন বৈঠকের আয়োজন করে খবরের শিরোনাম হয়েছেন ‘যব কত হ্যায় জান’ ছবিতে শাহরুখের সহ-অভিনেত্রী আনুশকা শর্মা। নির্মাতা অনুরাগ কশ্যপের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য শাহরুখকে রাজি করাতেই তাঁর সঙ্গে বৈঠকে বসেছিলেন আনুশকা ও অনুরাগ।

প্রথমবারের মতো অনুরাগ কশ্যপের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বোম্বে ভেলভেট’ ছবিতে অভিনয় করছেন আনুশকা। ছবিটির শুটিংয়ের ফাঁকে অনুরাগ তাঁর পরবর্তী ছবির গল্প-ভাবনা ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন আনুশকার সঙ্গে। ছবিটির গল্প-ভাবনা শোনার পর এর কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ খান সবচেয়ে বেশি মানানসই বলে রায় দেন আনুশকা। ছবিতে শাহরুখের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অনুরাগকে সাহায্যের আশ্বাসও দেন তিনি। সেই কথা রাখতেই সম্প্রতি শাহরুখের লন্ডনের বাড়িতে বৈঠকের আয়োজন করেন আনুশকা।

এ প্রসঙ্গে আনুশকা ও অনুরাগের কাছের একটি সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘বোম্বে ভেলভেট’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আনুশকা ও অনুরাগের মধ্যে। অনুরাগের কাজে রীতিমতো মুগ্ধ আনুশকা। অনুরাগের মুখ থেকে তাঁর পরবর্তী ছবির গল্প-ভাবনা শোনার পর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে শাহরুখকে নেওয়ার পক্ষে মতামত দেন আনুশকা। ছবিটিতে অভিনয়ের জন্য শাহরুখকে রাজি করাতে পরে বৈঠকেরও আয়োজন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার