শাহবাগে ১১ শিক্ষার্থী আটক, নিউমার্কেটে সড়ক অবরোধ

news-image

পুলিশের কাজে ‘বাধা’ দেয়ায় রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত ১১ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ছত্রভঙ্গের পর তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থাকার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেয়ায় তাদের আটক করা হয়েছে।

এদিকে শাহবাগে পুলিশের কাঁদানি গ্যাস ও ছত্রভঙ্গের পর দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা কলেজের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে আন্দোনরত শিক্ষার্থীরা। এ সময় সাইন্সল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত দুই দিকের সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ইফফাত জাহান নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী জানান, ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আধাঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

শিক্ষার্থীদের দাবি পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তারা হচ্ছেন সরাকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলাম।

আন্দোলনরত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হচ্ছে- অধিভুক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ (একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন, প্রশ্নের মানবন্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলেজসমূহের সম্পর্ক ইত্যাদি); সম্মান ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মৌখিক/ব্যাবহারিক পরীক্ষা অল্প সময়ে সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশ; সম্মান ৩য় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ; ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা; ডিগ্রীর আটকে থাকা সকল বর্ষের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা; অধিভুক্ত কলেজসমূহের সকল তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরি; শিক্ষার মান উন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার