শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ মার্কিন নাগরিক আটক

news-image

নিউজ ডেস্ক] : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ শাহনাজ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলে জানা গেছে।

শাহনাজ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন। ৭নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার কাছে ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার পাওয়া যায়। এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পথে দুবাইয়ে ট্রানজিট নিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তাকে আটক করে। পরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় প্রিভেন্টিভ টিম কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার