শাস্তি থেকে বাঁচতে কলাপাতার ‘মাস্ক’ পরে রাস্তায়, হতবাক পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এমন অনেকেই আছেন যাদের মাস্ক পরতে একেবারেই অনীহা। আবার মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে পুলিশি ঝামেলা পড়তে হবে। পুলিশের থেকে বাঁচতে তাই এর আগে অনেককেই অনেক কৌশল অবলম্বন করতে দেখা গেছে। তবে এবার এক ব্যক্তি কলাপাতা দিয়ে মাস্ক বানিয়েছেন। তার এমন কাণ্ড দেখে অবাক হয়েছে পুলিশ।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন তলার। জানা গেছে, ওই ব্যক্তি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজার করতে। শুনলেন বাজারে পুলিশ আছে, মাস্ক না থাকলে শাস্তি দেওয়া হচ্ছে। তাই রাস্তার পাশে একটি কলা গাছ থেকে এক টুকরো পাতা ছিঁড়ে নিয়ে সুতো দিয়ে লাগিয়ে দেন নিজের মুখে, যা দেখে হতবাক জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। কলাপাতা পরা মাস্ক এর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। তাই বিধিনিষেধ নিয়ে সক্রিয় সেখানকার পুলিশ। মুখে মাস্ক না দেখলে চলছে ধরপাকড়। এ দিন সকাল থেকে করোনা প্রতিরোধে সক্রিয় ছিল জীবনতলা থানার পুলিশ। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, মাস্ক বিতরণ এমনকি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করায় বেপরোয়াদের গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কলাপাতা দিয়ে মাস্ক বানানো ওই ব্যক্তির নাম নাসিম শেখ। তার বাড়ি জীবনতলা থানা এলাকারই মেহেরগড়ে। পুলিশের চোখ এড়িয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধরা পড়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান