শাশুড়ি হিসেবে কেমন হবেন, জানালেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশ চর্চিত তিনি। মাঝেই মাঝেই স্থানীয় গণমাধ্যমে চলে আসেন আলোচনায়। এদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যু; তাকে নিয়েও চর্চার শেষ নেই। শোনা যায়, ছেলের প্রেমিকার সঙ্গেও নাকি বেশ ভাল সম্পর্ক শ্রাবন্তীর। তাই আলোচনা, শাশুড়ি হিসেবে কেমন হবেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক অনেকটা বন্ধুর মত। তাইতো ছেলে অভিমন্যুর প্রেমিকার খবরও ছেলের কাছ থেকেই জেনে নিতে পারেন মা।

অনেক আগে পশ্চিম বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ানে খেলতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেছিলেন, অভিমন্যুর সব বন্ধুদের চেনেন তিনি। তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবই করেন এই নায়িকা।

ওই টিভি শোতে সেসময় প্রসঙ্গ ওঠে- শাশুড়ি হিসেবে কেমন হবেন শ্রাবন্তী। উত্তরে বলেছিলেন, ‘আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব।’ অর্থাৎ তিনি তার গৃহবধুর কাছে ‘প্রিয় মানুষ‘ হিসেবে গড়ে উঠবেন।

উল্লেখ্য, খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মাত্র ১৬ বছর বয়সেই মা হয়েছিলেন অভিনেত্রী। এদিকে ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন এই নায়িকা। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী একটা সাজানো সংসার চাইতেন। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতেন তিনি।

যদিও বিয়ের বেশ কয়েক বছর পর পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর। এরপর আরও দু’বার গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তবে একটি বিয়েও টেকেনি। এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত নায়িকা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার