‘শারীরিক সম্পর্কের বিনিময়ে মুখ্য চরিত্র বাগিয়ে নিতেন অ্যাম্বার’

news-image

বিনোদন ডেস্ক : প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা করে হেরে যাওয়ার পর একের পর এক অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছেন আম্বার হার্ড। জনি ডেপের সঙ্গে সম্পর্কে থাকাকালীন বিশ্বাসঘাতকতা করার অভিযোগ রয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

এবার জানা গেল সিনেমায় কাজ পেতে পরিচালকদের সঙ্গে বিছানায় যেতেন অ্যাম্বার। শুধু তাই নয়, শারীরিক ঘনিষ্ঠতার সূত্র ধরে পরিচালকদের ব্ল্যাকমেইল করতেন এই অভিনেত্রী।

দর্শকপ্রিয় ছবি ‘অ্যাকুয়াম্যান’-এর পরিচালক জেমস ওয়ানের সঙ্গেও ‘বিশেষ সম্পর্ক’ গড়ে তুলেছেন আম্বার। মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাকুয়াম্যান ২’ ছবিতে পরিচালক নাকি অনেকটা বাধ্য হয়েই আম্বারকে নিয়েছেন।

প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের সঙ্গে আম্বার হার্ড

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজ হারানোর শঙ্কায় নির্মাতা জেমস ওয়ানকে শারীরিক ঘনিষ্ঠতার সূত্রে হাত করে রেখেছেন অভিনেত্রী। পরিচালকদের সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে মুখ্য চরিত্র বাগিয়ে নিতেন অ্যাম্বার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপ এই সমস্ত কিছু জানতেন এবং অ্যাম্বারের কাছ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, কারা ডেলিভিনকেও মাদকের সঙ্গে জড়িত করেছিলেন অ্যাম্বার। অ্যাম্বার হার্ড আয়োজিত ‘সেক্স পার্টি’তে দুজনেই মাদক সেবন করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান