শামীম ওসমান ক্ষমা চাইলেন সবার কাছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করে দেবেন। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিকভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।’

সপরিবারে গতকাল শনিবার হজে যাওয়ার আগের রাতে এক ভিডিও বার্তায় এভাবেই সবার কাছে ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সহিহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মনপ্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি।’

তিনি বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন। উনি যে স্বপ্ন দেখেছেন, তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোনো গরিব মানুষ না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার ওপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্নপূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ শেষে বেঁচে ফিরি তাহলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান