শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তার বাড়ি নরসিংদী জেলায়।

সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আবু হেনা পহিল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে তা প্রক্টর নিশ্চিত করতে পারেননি।

সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘শরীরে স্টেপ করার পর রক্তক্ষরণ হয় প্রচুর। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয় সেখানে তার সেন্স পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত পাওয়া যায়। এখন ডাক্তাররা বলতে পারবে ঘটানাস্থলে মারা গেছে নাকি আনার পথে মারা গেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

নিহত শিক্ষার্থীকে প্রথমে উদ্ধার করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম জয়।

শরিফুল ইসলাম জয় দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২য় ছাত্রী হলের সামনের টিলায় বাংলা বিভাগের এক ছাত্রী প্রথমে তাকে পড়ে থাকতে দেখেন। ওই পথ দিয়ে আমার এক জুনিয়র ফাহিম গেলে তাকে ওই ছাত্রী জানান এবং সে আমাকে ফোন দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। তখনও ছেলেটি বেঁচে ছিলো, কিন্তু আমরা যখন তাকে নিয়ে ছাত্রী হলের কাছাকাছি আসছিলাম তখন সে নিস্তেজ হয়ে যায়। আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিই, পরে তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক বেলাল মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে ওসমানীতে নিতে বললে সাথে সাথে আমরা তাকে ওসমানীতে নিই। কিন্তু পরে ইসিজি করে জানা যায় সে মারা গেছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, এই এলাকায় বুলবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা প্রশাসনকে খবর দেন। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান