শাবিপ্রবি উপাচার্যের বাসভবনে পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র সাদিয়া আফরিন আজ রোববার রাত পৌনে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে উপাচার্যের বাসভবনের সামনে মানব দেয়াল তৈরি করা হয়। আন্দোলনকারীরা জানান, তারা পুলিশ ছাড়া উপাচার্যের বাসভবনে কাউকে ঢুকতে অথবা বের হতে দেবেন না। এরপর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা।

চলমান এ সংকট নিরসনে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওই আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরে আন্দোলনরত সহপাঠীদের রেখে প্রতিনিধিরা ঢাকায় আসতে রাজি হননি।

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই এদিন মধ্যরাতে অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীরা।

তবে এ আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, তারা তাদের একদফা দাবিতে অনড় আছেন।

এদিকে, আজ সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগ দাবিতে চালিয়ে যাওয়া অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়। ক্যাম্পাসে এরপর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

গত ১৩ জানুয়ারি রাত থেকে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন ১৬ জানুয়ারি পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

গত বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। পরবর্তীতে একজন শিক্ষার্থীর বাবা হৃদরোগে আক্রান্ত হলে তিনি বাড়িতে চলে যান। পরে গতকাল শনিবার থেকে স্বেচ্ছা গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান