শাবনূরকে ‘মা’ মনে করেন দীঘি!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নন্দিন অভিনেত্রী শাবনূর। অন্যদিকে প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। যিনি চলচ্চিত্রে পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী হিসেবেই।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। এমনকি সম্প্রতি সময়ে বেশ কিছু সিনেমায় নায়িকা চরিত্রেই কাজ করতে দেখা গেছে এই তারকা কন্যাকে।

খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন দীঘি। এরপর থেকে বাবার কাছেই বড় হয়েছেন তিনি। প্রায় সময়েই এই নায়িকার কণ্ঠে আক্ষেপ শোনা যায় মাকে নিয়ে। তবে সম্প্রতি দীঘি জানালেন, চলচ্চিত্রেও একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি।

সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই লিখেছেন তিনি।

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন দুই প্রজন্মের দুই তারকা। ফেসবুকে ছবিটি শেয়ার করে দীঘি লেখেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

দীঘির এমনটা মনে করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে অবশ্য। কারণ এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, তখন তিনি শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন।

২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। এই সিনেমায় অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার