শান্ত-জাকিরের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। সেই ধাক্কায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। তবে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করছেন শান্ত। ইতোমধ্যে ছুঁয়েছেন ফিফটি, ১০৮ বলে। হাফ সেঞ্চুরি তুলতে তার ব্যাট থেকে এসেছে ছয়টি বাউন্ডারি।

৩৩.৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৩। ৫৪ রানে শান্ত ও ৩৯ রানে খেলছেন জাকির।

ইতোমধ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী উপহার দিয়েছেন শান্ত-জাকির। আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান। দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে।

৫১৩ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে ভাঙতে হবে অনেক রেকর্ডও। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রান করেছে বাংলাদেশ। সেটিকেও এবার ছাড়িয়ে যেতে হবে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান