‘শান্তি সমাবেশে’ চটলেন কামরুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীরা শৃঙ্খলা না মানায় চটেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে এ ঘটনা ঘটে।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি’ শীর্ষক এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

নেতাকর্মীদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, একটা প্রশ্ন করি। আপনার সবাই মন্নাফী ও হুমায়ুনের কর্মী। মন্নাফীর যখন বক্তব্য দেবেন তখন দাঁড়িয়ে স্লোগান দিতে হবে, পাগলের মতো, হুমায়ুন কবিরের নাম শোনা মাত্র আপনার পাগলের মতো স্লোগান দিতে থাকেন। আজ বিএনপির সমাবেশ হচ্ছে, বিএনপির যে কর্মসূচি বড় কিন্তু, একেবারে খাটো করে দেখার সুযোগ নেই। কিন্তু আপনারা সবাই ব্যানারটা উঁচিয়ে রেখেছেন অথচ মন্নাফীর ও হুমায়ুনের কথা শোনেন না। আপনারা কি চান না- এ সমাবেশটা বিএনপির কর্মসূচি থেকে বড় হোক। এটা যদি চান তাহলে ব্যানার নামিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, আর যদি আপনার মন্নাফীর ও হুমায়ুনকে ভালো না বাসেন। যদি মনে করেন বিএনপির কর্মসূচি থেকে আমাদের কর্মসূচি মিডিয়াতে ছোট দেখা যাক, তাহলে যেসব ব্যানার নামিয়েছেন সব উঁচু করে ধরেন। একপর্যায় তিনি ক্ষিপ্ত হয়ে ব্যানার ছিঁড়ে ফেলতে বলেন। মঞ্চে থাকা নেতাকর্মীরাও হাত দিয়ে ব্যানার নামিয়ে ফেলতে ইশারা করেন।

কামরুল বলেন, দীর্ঘ ৪০ বছর মহানগরে আওয়ামী লীগে রাজনীতি করছি। এটা কী?

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, স্লোগান দিবা না, নো স্লোগান, ব্যানার ছিঁড়ো, ছবি নামাও। আমার ছবি নামাও, এটা ছিঁড়ো। এটা কী? তোমরা মন্নাফী ও হুমায়ুনের স্লোগান দিচ্ছ, কিন্তু তাদের কথা শোন না, কেমন নেতা মানো তোমরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান