শান্তর পর মুশফিকেরও বিদায়

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখলেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার দিনে অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শান্ত। ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার।

আউট হওয়ার আগে আরেক অভিজ্ঞ সেনানী মুশফিকের সঙ্গে ৯৮ রানের দুর্দান্ত এক পার্টনারশীপ গড়েছিলেন। এদিকে, শান্ত আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি। সাত ইনিংস পর ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৪ বল মোকাবিলায় ৬৭ রানে ব্যাট করছেন মুশফিক। ব্যক্তিগত ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার