শাকিব-বুবলীর বিয়ে নিয়ে অপু বিশ্বাসের ‘রহস্য’

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম।

যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি।

এরই মাঝে শাকিব-বুবলীর বিয়ে নিয়ে আবারও আলোচনার সৃষ্টি করলেন অপু বিশ্বাস। যিনি এই নায়কের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেন এই নায়িকা। যেখানে অপু জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো ভাবনা-চিন্তা নেই তার। এমনকি সন্তান থাকলে কোনো মেয়েরই দ্বিতীয় বিয়ে করা উচিত নয়।

কখনও দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন কি না এমন প্রশ্নে এই নায়িকার সাফ উত্তর, না কখনও ভাবিনি। অপু বললেন, ‘দ্বিতীয় বিয়ের দরকারটা কী? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এরপরই শাকিব-বুবলীর বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন অপু বিশ্বাস। এই নায়িকাকে আনন্দবাজারের প্রশ্ন ছিল— কিন্তু শাকিব যে দ্বিতীয় বিয়ে করেছেন? এর জবাবে অপু বলেন, ‘কী বললেন, দ্বিতীয় বিয়ে? (জোর হাসি)। এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেব না।’

অপু বিশ্বাসের এমন উত্তরের পরেই ভক্তদের প্রশ্ন, তাহলে কী শাকিব-বুবলীর বিয়ে নিয়ে সন্দেহ রয়েছে এই নায়িকার? নাকি বিয়ে কোনো রহস্য রেখে দিলেন তিনি?

এই নায়িকাকে পরের প্রশ্ন ছিল, তাহলে কী সন্তানের জন্য আত্মত্যাগটা আপনি করছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি একা কেন করব? যা-ই করেছি নিজের ইচ্ছায় করেছি; সব কিছুই যে উত্তর দিয়ে জানিয়ে দিতে হবে তেমনটা নয়। কিছু জিনিসের উত্তর সময় দেয়।’

এরপর প্রশ্ন করা হয়, এই যে শাকিব ও আপনি এতটা সময় বাইরে কাটিয়ে এলেন, জীবনে নতুন কোনও পরিবর্তন আসলো কি না? এই নায়িকার ভাষায়, আমি না ভীষণ বাস্তববাদী মানুষ। একদম আলাদা। সদা পজ়িটিভ। আমি আবেগ, অনুভূতি নিয়ে মাথা ঘামাই না। স্বল্প সময় মানুষের বেঁচে থাকা। সেখানে কাজের বিকল্প নেই। সময় এলে কারও জন্য বসে থাকবে না। দেখুন না, কী হয়!

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার