শাকিব-বুবলীর বিচ্ছেদ, ঘোষণা হতে পারে আজ!

news-image

অনলাইন ডেস্ক : ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হলো। শাকিব খান ও বুবলীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। এটি বুবলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানায়।

তবে একটি গণমাধ্যমকে বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করে বুবলীর বলেন, বিবাহ বিচ্ছেদের কথা কেউ একজন ছড়াচ্ছেন। তিনি বলেন, এ ধরনের কথা কে বা কারা ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। তবে শিগগিরই জানতে পারব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান