শাকিব-পূজা জুটির ‘গলুই’ মুক্তিতে বাধা নেই

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের ইতিহাসে সম্ভবত ‘গলুই’ প্রথম কোনো সিনেমা, যা এত দ্রুত সময়ের মধ্যে শুটিং, ডাবিং, সেন্সর ও অবশেষে ছাড়পত্র পর্যন্ত পৌঁছালো। সব মিলিয়ে প্রায় তিন মাসের মতো হবে! গতকাল আনকাট ছাড়পত্র পেল শাকিব খান ও পূজা চেরী অভিনীত অনুদানের সিনেমা ‘গলুই’। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক এস এ হক অলিক।

তিনি বললেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘এখনো ঠিক হয়নি মুক্তির তারিখ। তবে বিশেষ কোনো দিন বা উৎসবেই ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

এখন নির্মাতা-প্রযোজক প্রস্তুতি নিচ্ছেন সিনেমাটি দেশ-বিদেশে একসঙ্গে মুক্তির জন্য। ধারণা করা হচ্ছে, নতুন বছরের প্রথম ঈদেই এটি মুক্তি দেওয়া হবে।

‘গলুই’ দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন শাকিব খান ও পূজা চেরী। এতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। নায়িকা পূজা অভিনয় করেছেন মালা চরিত্রে। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের এই সিনেমার সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান