শাকিব খানকে এক নজর দেখতে না পেরে নারীর আত্মহত্যার চেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার শুটিংয়ে বগুড়া জেলার সরিষাকান্দিতে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। তবে ইচ্ছা থাকলেও স্বামী বাধা দেওয়ায় তাকে এক নজর দেখতে যেতে পারেননি এক নারী। এ কারণে অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার চেষ্টা করা ওই নারী মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে ‘গলুই’ সিনেমার শুটিং স্পট থেকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন শাকিব খান নিজেও। তিনি জানান, দুদিন আগে এ ঘটনা ঘটলেও গতকাল বুধবার তিনি তা জানতে পেরেছেন।

এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘ঘটনাটা গতকাল শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে পড়েছি। এখানকার স্থানীয় পত্রিকায়ও এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। শুনে আমার খুবই খারাপ লেগেছে। ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি স্থানীয় প্রশাসনকে। কিছুটা সময় তাদের সঙ্গে কাটাতে চাই। এত মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে। তাদের জন্যই কাজ করে যাচ্ছি। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারির সময় সব কিছু ভুলে মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনটা সিনেমার শুটিং করেছি। সিনেমার প্রতি ভালোবাসা থেকে কাজ বন্ধ করিনি। কিছু মানুষ আমাকে নিয়ে কথা বলে শুনি। তারা শুধু কথাই বলে, আর কিছুই করে না। মানুষের ভালোবাসা আছে বলেই এখনো সমানতালে কাজ করে যাচ্ছি।’

উল্লেখ্য, এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার