শাকিবের ২ ছেলে আব্রাম-শেহজাদ

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, আড়াই বছর আগে ছেলের মা হন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান।

আজ ফেসবুকে শাকিব খান লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে একই স্ট্যাটাস দেন শবনম বুবলী। এ বিষয়ে বুবলী আমাদের সময়কে বলেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

অন্যদিকে শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রাম খান জয়কে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান