শাকিবের ‘বরবাদ’ আসছে শতাধিক প্রেক্ষাগৃহে

news-image

বিনোদন ডেস্ক : আসছে ঈদে এবার মুক্তির অপেক্ষায় হাফ ডজন সিনেমা। যে তালিকায় দুটি ছবি রয়েছে মেগাস্টার শাকিব খানের। তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে যে সিনেমাটি, সেটি শাকিব খানের ‘বরবাদ’।

ইতোমধ্যে ছবিটির ট্রেলার বেশ ঝড় তুলেছে। শুধু তাই নয়, ছবির গানগুলোও এখন প্রকাশ্যে; এরপর থেকেই ছবিটি দেখার প্রহর গুনছে দর্শকেরা। তাই তো তাদের জন্য এবার প্রেক্ষাগৃহও প্রস্তত!

শোনা যাচ্ছে, বরাবরের মতো সেঞ্চুরি হাঁকিয়ে সিনেপ্লেক্স ও দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ইতোমধ্যে ১০০ হল নিশ্চিত করে ফেলেছে ‘বরবাদ’। সদ্যই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী।

তার কথায়,‘বরবাদ’ এটা ডিজার্ভ করে। সঙ্গে যারা হাই রেল্টালে বরবাদ নিচ্ছেন, তারা এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন বলেও আশ্বস্ত করেন।

‘বরবাদ’ ছাড়াও শাকিবের আরও একটি ছবি ‘অন্তরাত্মা’ এবার ঈদে মুক্তির অপেক্ষায়। এছাড়াও প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফের ‘চক্কর ৩০২’, সিয়ামের ‘জংলি’, নিশোর ‘দাগি’, ফারিয়ার ‘জ্বিন ৩’।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার