শাকিবের তুফান সিনেমায় ‘চমক’ প্রীতম হাসান

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসান যোগ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘তুফান’ সিনেমায়। শাকিবের ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন এই গায়ক।

‘লাগে উরাধুরা’ শিরোনামে এই গানের একঝলক ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, আলো-ঝলমলে ড্যান্সফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন শাকিব খান।

চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও। তিনিও থাকছেন পর্দায়! তবে শুধু এ গানের দৃশ্যেই তার দেখা মিলবে সংগীতশিল্পীর ভূমিকায়, তেমনটাই আঁচ করা গেল।

এদিকে, লাগে উরাধুরা গানটির সুর সকলেরই পরিচিত। এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে তৈরি হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে।

তুফান-এ ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম। আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায়। পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, এরইমধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছের সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

বিগ বাজেটের এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার