শহীদ মিনারে মুহিতকে শেষ শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

সেখানে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মুহিতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান বর্ণাঢ্য জীবনের অধিকারী আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আজ সকাল ১১টায় গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। মুহিতের বড় ছেলে সাহেদ মুহিত, ছোট ভাই পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ডা. এ কে আব্দুল মুবিন জানাজায় অংশ নেন।

এ ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সাবেক শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানসহ দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ সড়ক পথে নিয়ে যাওয়া হবে সিলেটে। সেখানে আগামীকাল রোববার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে মুহিতকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান