শর্তে সম্মতি না দিলে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

news-image

অনলাইন ডেস্ক : চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে ব্যক্তিগত গোপনীয়তার দিক থেকে বেশ সুরক্ষিত প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। যারা এই অ্যাপটি ব্যবহার করছেন তাদের জন্য নতুন কিছু শর্ত ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, গত জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ তার হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে। এসব শর্তে ব্যবহারকারীর সম্মতি জানানোর জন্য ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা। এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে প্রাথমিক পর্যায়ে বার্তা গ্রহণ ও প্রেরণ করতে পারবে না ব্যবহারকারীরা।

পরে এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো তালিকাভুক্ত করে ১২০ দিন পর স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

প্রযুক্তিভিত্তিক সংবাদ পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মের মধ্যে নতুন শর্তে সম্মতি না জানানো ব্যবহারকারীরা আরো কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে কল করা ও গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে তারা নোটিফিকেশনও পাবেন। তবে তা বেশি সময়ের জন্য নয়। এ সময় কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে।

এর আগে গত জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ তার তথ্য আপডেটের ঘোষণা দেয়।

প্রথমে অনেক ব্যবহারকারীরা ভেবেছিলেন, হোয়াটসঅ্যাপ হয়তো ফেসবুকের সঙ্গে শেয়ার করা ডেটার পরিমাণে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। কিন্তু পরে হোয়াটসঅ্যাপ তাদের উদ্দেশ্যগুলো স্পষ্ট করে। তারা জানায়, হোয়াটসঅ্যাপের তথ্য হালনাগাদের প্রকৃত লক্ষ্য ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত।

ব্যবহারকারী যাতে পর্যালোচনা করে নতুন শর্তে সম্মতি জানাতে পারেন, সে জন্য হোয়াটসঅ্যাপ ১৫ মে পর্যন্ত সময় দেয়।

২০১৬ সাল থেকে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি-বিষয়ক নীতিমালায় ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীর ফোন নম্বর ও ডিভাইসের পাশাপাশি আরো কিছু তথ্য ভাগাভাগি করার কথা বলা হয়েছে। এবারের নীতিমালায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মধ্যে লেনদেন-সম্পর্কিত তথ্য ভাগাভাগির বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপে ই-কমার্স সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে মনে করছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার