শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ জুলাই (বুধবার) রাজধানীতে বড় ধরনের সমাবেশ করতে চায় জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। তবে ডিএমপিতে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করেও এখনও সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি।

যদিও বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে দলটি।

এব্যাপারে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যালোচনা চলছে, আজ রাতে অথবা আগামীকাল সকালের মধ্যে শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে অনুমতি দেওয়া হতে পারে।

তিনি বলেন, অনুমতি দিলেও শর্ত থাকবেই। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।

এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করেছে, সেটির অনুলিপি ডিএমপি কমিশনার কার্যালয় থেকে পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগেরও সমাবেশ রয়েছে। সব মিলিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আজ অথবা আগামীকাল সকালের মধ্যে এব্যাপারে সিদ্ধান্ত জানাবে ডিএমপি সদর দপ্তর।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওই সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শর্ত মেনেই বিএনপি সমাবেশ করেছিল। এরও আগে সোহরাওয়ার্দী উদ্যানেও একই শর্ত দিয়েছিল ডিএমপি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার