শরীয়তপুরে বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কৃষি জমিতে বন্যার পানি প্রবেশ করায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এছাড়াও বন্যার পানিতে জেলার নতুন নতুন এলাকা তুলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন বন্যা কবলিত পরিবারগুলো।

শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। জেলার নড়িয়া উপজেলা ২২টি, জাজিরা ১৯টি, ভেদরগঞ্জ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এছাড়াও আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে বন্যার পানি প্রবেশ করেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শরীয়তপুরের পদ্মার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একে বারেই অপ্রতুল।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এসে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভাঙ্গন কবলিতরা দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙন ঠেকাতে পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান