শরীরের সুগন্ধি বেশিক্ষণ রাখবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক: প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার আগে ডিও বা সুগন্ধি ব্যবহার একবারেই অনিবার্য। ঘামের দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য এটিই যেন একমাত্র অবলম্বন। তবে অনেকেরই অভিযোগ, শরীরে সুগন্ধি বেশিক্ষণ না থাকা নিয়ে। কী করলে অনেকক্ষণ সুগন্ধি দীর্ঘস্থায়ী হবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক করণীয়গুলো…
* সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুণীতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।
* গলার দু’পাশে সুগন্ধি লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।
* কনুই আর কবজিও সুগন্ধি লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই অঞ্চলগুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।
*সম্ভব হলে পারফিউম স্প্রে করুন বুকে। তবে সরাসরি নয়। কমপক্ষে ১০ ইঞ্চি দূর থেকে স্প্রে করুন।
* সুগন্ধি লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। সুগন্ধিকে নিজে নিজে শুকোতে দিন।
* সুগন্ধি লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।
* সুগন্ধি গোসলের পর লাগানোই সবচেয়ে ভাল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার