‘শনিবার বিকেল’ নিয়ে ১২৯ সংস্কৃতিকর্মীর উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনার ওপর নির্মিত ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) সিনেমাটি দীর্ঘদিন ধরে আটকে আছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। এবার সিনেমাটি মুক্তির বিষয়ে ১২৯ জন সংস্কৃতিকর্মী তাদের উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

আজ মঙ্গলবার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের মধ্যে অনেকেই ছবিটি দেখেছি এবং বুঝতে অপারগ, কেন ছবিটির সঙ্গে এমন করা হচ্ছে। আমরা ছবিটির নির্মাতার হতাশা ও মর্মবেদনা অনুভব করতে পারছি। সারা পৃথিবীতে যখন সেন্সরের ধারণাটি একটি বাতিলযোগ্য ও পুরনো হিসেবে বিবেচিত, তখনই আমরা সেন্সর, দীর্ঘসূত্রিতা এবং অজানা কোনো কারণে একজন খ্যাতিমান চলচ্চিত্রকারের কাজ আটকে রেখেছি।

বিবৃতিকে আরো বলা হয়, ‘এ দেশের নাগরিক ও শিল্পীসমাজের প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই, আমাদের প্রজ্ঞা ও বিবেচনায় এই দীর্ঘসূত্রিতা আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে এবং সকল কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।’

দীর্ঘ বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি ১৭ তারিখ এ বিষয়ে আপিল কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করছি।’

‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত।

দেশে সিনেমাটি এখনো প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ এর মধ্যেই প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান