শতরানের পরাজয় আফগানদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারতের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়ায় পেরে উঠল না আফগানিস্তান। ভিরাট কোহলির ঝড়ো সেঞ্চুরির পর জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর কুমার। তার পেস অ্যাটাকে কাবু জাদরান-গুরবাজরা। ম্যাচটা তারা হেরে গেছেন ১০১ রানের বড় ব্যবধানে। ভিরাট কোহলি যেখানে একাই করলেন ১২২ রান, সেটাও অতিক্রম করতে পারেনি আফগানিস্তান।

২১৩ রানের লক্ষ্য তাড়া শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। প্রথম ওভারেই তুলে নেন দুই বিধ্বংসী ব্যাটার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজের উইকেট। দুটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। এ দুই ওপেনারই রানের খাতা খোলার সুযোগ পাননি। নিজের দ্বিতীয় ওভারে ফের জোড়া আঘাত হানেন ভুবন। এবার ফেরা করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানের উইকেট। করিম ২ রান করলেও নাজিব ফিরেছেন ০ রানে।

আফগানিস্তানের পঞ্চম ব্যাটারকে অবশ্য শিকার করেন আর্শদীপ সিং। আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ছিনিয়ে নেন উইকেট। ফেরার আগে ৭ রান করেন নবি।

পরের ওভারে ফের বোলিংয়ে এসে কুমার শিকার করেন নিজের পঞ্চম উইকেট। আজমতউল্লাহ ওমরজাই কার্তিকের হাত ক্যাচ দিলে পাঁচ উইকেট পূর্ণ হয় ভুবনের।

ব্যাটাররা যখন যাওয়া আসার মিছিলে ব্যস্ত। তখন এক প্রান্ত আগলে রাখছিলেন ইব্রাহিম জাদরান। তিনে ব্যাট করতে নামা এই আফগান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ বলে ৬৪ রান করে। ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। তাকে রশিদ খান ও মুজিব-উর রহমান শেষ লগ্নে কিছুটা সমর্থন দেন। রশিদ খান ১৯ বল খেলে ২ চারে ১৫ রান করেন। এছাড়া মুজিব ২ চার ও এক ছক্কায় ১৩ বলে ১৮ রান করেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি।

ভুবনেশ্বর কুমার ৪ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। ছিল একটি মেইডেন ওভারও। এছাড়া আর্শদীপ, অশ্বিন ও দীপক নিয়েছেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান