ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ আছি

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমান চলচ্চিত্রের এক নম্বর নায়ক শাকিব খান বলেছেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ, গ্যাসজনিত কারণে যতটুকু অসুস্থ হয়েছিলাম ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর সেই অসুস্থতা দূর হয়ে গেছে। অতএব সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, আমি দুই বছর পরপর একবার সিঙ্গাপুর যাই চেকআপ করানোর জন্য। এবারও যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী শিডিউলও রেখেছিলাম। কিন্তু যাচ্ছি না। কারণ সিঙ্গাপুর যাওয়ার মতো সমস্যা আমার নেই। শাকিব খান বলেন, কয়েক দিন আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির শুটিংয়ে পেটে ব্যথা অনুভব করলে আমি ল্যাবএইডে যাই। সেখানে কিছু টেস্ট করানোর পর ডাক্তার কয়েকটি অ্যান্টিবায়োটিক দিয়ে বললেন, এতে সমস্যা দূর হয়ে যাবে এবং আল্লাহর রহমতে গেছেও। আমি শাহিন সুমনের ‘লাভ ম্যারেজ’ ছবির অর্ধেকের বেশি ডাবিং করে দিয়েছি। বাকিটাও করে দেবো। তা ছাড়া পরিচালক এস এ হক অলিফ আমেরিকা থেকে দেশে ফেরার পর এ ছবির একটা গান বাকি আছে সেটা করে দেবো। শাকিব খান বলেন, আমার অভিনীত দুটি ছবি ‘লাভ ম্যারেজ’ এবং ‘আরও ভালো বাসবো তোমায়’ আসন্ন ঈদে মুক্তি পাবে। এ নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমাকে নিয়েও কারও তেমন চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মহান আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভাল আছি এবং আগামী ৩০শে মে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘সম্রাট’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি। শাকিব খান বলেন, আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। মহান আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন, নির্মাতা ও ব্যবসায়ীরা যতদিন আমার ওপর বিশ্বাস রাখবেন এবং আমার ভক্ত-দর্শকরা যতদিন ভাল বাসবেন, ততদিন আমি মনপ্রাণ ঢেলে চলচ্চিত্রের জন্য কাজ করে যাবো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার