লুটপাটকারীরা বিদ্যুৎ খাতের সংস্কার করবে কীভাবে : সজীব ওয়াজেদ জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা কীভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন। গত শুক্রবার সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন।

‘ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে, তারা কীভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন।

তিনি আরও বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো- ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুৎ ক্ষেত্রে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারও অজানা নয়।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে, তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎ খাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন, তারা কীভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান