লিভারপুলকে গোলবন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতেই রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছিলো ২-০ গোলে। এমিরেটস স্টেডিয়ামে তখন উল্লাসের ঝড়। এইবার বুঝি রিয়ালের বিপক্ষে প্রতিশোধটা নেয়া হবে! মাত্র ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচের ফল কী হতে পারে, অগ্রিম সেটা ভেবে এমিরেটসের দর্শকরা সুখ স্বপ্ন দেখতে শুরু করেছিলো।

অন্যদিকে, ১৪ মিনিটের মাথায় ২ গোল হজম করে যেন নড়েচড়ে উঠলো রিয়াল মাদ্রিদ। আড়মোড়া ভেঙে যখন তারা প্রতিপক্ষের ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লো, তখন লিভারপুল উড়ে গেলো খড়কুটোর মতো। প্রথমার্ধেই সমতায় দল এবং ৬৭ মিনিটেই লিভারপুলের জালে ৫ বার বল জড়িয়ে দিলো ভিনিসিয়ুস আর করিম বেনজেমারা।

৯০ মিনিটের খেলা শেষে ফল, লিভারপুল ২ : ৫ রিয়াল মাদ্রিদ। এমিরেটসেই লিভারপুলকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে বলতে গেলে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেনজেমা। এডার মিলিতাও করেছেন রিয়ালের হয়ে বাকি গোলটি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান