লিবিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ ৯ হাজার

news-image

আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র তৌফিক আল-শুকরি জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিতভাবে দুই হাজার ৮৪ জনের প্রাণহানির খবর মিলেছে। তবে নিখোঁজ রয়েছে নয় হাজার। তাছাড়া এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে ২০ হাজার।

তবে বেনগাজিতে অবস্থিত লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন ধারণা করছে ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছে

সেখানের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুলজালিল বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতি বিপর্যয়কর। অনেক জায়গায় এখনো মরদেহ পড়ে রয়েছে। হাসপাতালগুলো মরদেহে পূর্ণ হয়ে গেছে। এমন অনেক জায়গায় আছে যেখানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

এর আগে পূর্ব লিবিয়া অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি এক সংবাদ সম্মেলনে বলেন, দেরনার বাঁধ ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ও বিভিন্ন উপকরণ বহনকারী একটি প্লেন বন্যাকবলিত দেশটিতে পৌঁছেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ লিবিয়াতে আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলসহ সাহায্য সামগ্রী সরবরাহ অব্যাহত রাখছি।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান