লিটন-মুশফিকের রেকর্ডে স্বপ্নের একদিন

news-image

দিনের শুরুটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন দিয়েই হয়েছিল রীতিমতো। স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই নেই হয়ে গিয়েছিল ৫ উইকেট। বাংলাদেশ দাঁড়িয়ে ছিল খাদের কিনারে, চোখরাঙানি দিচ্ছিল লজ্জার সব রেকর্ড। তবে শেষমেশ সে লজ্জার মুখে বাংলাদেশকে পড়তে হয়নি মুশফিকুর রহিম আর লিটন দাসের কল্যাণে। দু’জন মিলে ভেঙেছেন ৬৩ বছরের পুরোনো রেকর্ড, অপরাজিত আছেন এখনো। তাতেই লজ্জার চোখরাঙানি এড়িয়ে বাংলাদেশ দিনটা শেষ করল দারুণভাবে।

আগের ম্যাচে কাসুন রাজিথা কনকাশন বদলি হয়ে মাঠে নামার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাট হাতে এগিয়ে চলছিল বেশ। রাজিথা এসেই বিপদে ফেলেছিলেন স্বাগতিকদের। সেই রাজিথাকে এই ম্যাচে মূল একাদশে নিয়েই দ্বিতীয় টেস্ট শুরু করে শ্রীলঙ্কা। দারুণ এক স্পেলে শুরুতেই বাংলাদেশকে টলিয়ে দিয়েছিলেন তিনি। সকালে ক্রিজের ব্যবহার করে স্টাম্প লক্ষ্য করে দারুণ সফলতাই পেয়েছেন তিনি। ব্যাটসম্যানদের দোষও ছিল বৈকি! দুয়ের মিশেলে রাজিথা শুরুর চার ওভারে তুলে নিলেন তিন উইকেট।

ক্রিজের ব্যবহার না করলেও আসিথা ফার্নান্দোর লক্ষ্যেও ছিল স্টাম্পই, দ্রুত দুটো উইকেট তুলে নিয়েছিলেন তিনিও। তাতেই বাংলাদেশ খুইয়ে বসল ৫ উইকেট, মিরপুরে তখন দর্শকরা ঠিকঠাক ধাতস্থ হয়ে বসতেও পারেননি।

বাংলাদেশ প্রথম ইনিংস– ২৭৭/৫ (মুশফিক ১১৫, লিটন ১৩৫; রাজিথা ৩-৪৩, ফার্নান্দো ২-৮০)

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান