লিটন দ্রুতই ফিরে আসবে, বিশ্বাস মিরাজের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই ডাক মেরেছেন তিনি। আগের দুই ম্যাচে করেছিলেন ৭ রান। বিশ্বকাপের ৯ ম্যাচেও ডানহাতি এই ওপেনারের পারফরম্যান্স আশা জাগানিয়া ছিল না। দুটি ফিফটি পেয়েছিলেন তিনি। বেশ ক’টা ম্যাচে শুরু পেয়ে আউট হয়েছিলেন।

বিসিবির নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নতুন বলে লিটনের পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে শেষ ওয়ানডের দল থেকে বাদ দিয়েছেন। তবে জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ আশা করছেন লিটন দাস দ্রুতই জাতীয় দলে ফিরে আসবেন।

শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘লিটন দা, জাতীয় দলের হয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছেন। ওনার অনেক স্মরণীয় পারফরম্যান্স আছে। উনি বাদ পড়েছেন বিষয়টা এমন না। আবার কামব্যাক করবেন। আমি মনে করি, এখন হয়তো তিনি অফ ফর্মে আছেন। তাড়াতাড়ি বাংলাদেশ দলে ফিরে আসবে বলে বিশ্বাস করি।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়ক নাজমুল শান্ত ভালো ব্যাটিং করেন। তাকে সঙ্গ দিয়ে ম্যাচ জেতান মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে দারুণ ফিনিশিং টানেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। মিরাজের মতে, এই উইকেটে সেটেল হলে শেষ করে আসতে হবে, ‘ভালো উইকেটে কোন ব্যাটার শুরু পেলে তার বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে শান্ত-মুশফিক ভাই পরের ম্যাচে হৃদয় ফিনিশ করেছে। যদিও হৃদয়কে আমরা সাপোর্ট দিতে পারিনি। রিয়াদ ভাই, আমার গেম প্লান ছিল। আমরা পারিনি। তবে এসব উইকেটে যে সেটেল হবে তাকে বড় ইনিংস খেলতে হবে।’

টি-২০ সিরিজে ব্যাটে-বলে ভালো করেছেন রিশাদ আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন তিনি। রিশাদের ঠিকঠাক যত্ন নেওয়া সম্ভব হলে বাংলাদেশ ক্রিকেটের সম্পদ হবে বলে মন্তব্য করেছেন মিরাজ, ‘বাংলাদেশ দল অনেকদিন লেগ স্পিন অলরাউন্ডার খুঁজছিল। রিশাদের ওই জিনিসটা আছে। ওর এখনও অনেক কিছু শেখার আছে। যত ম্যাচ খেলবে ওর জন্য ভালো। ওকে যত্ন নিতে পারলে দেশের সম্পদ হবে। রিশাদ ব্যাট করতে পারে, বড় শট খেলতে পারে। ওকে নেটে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। মেন্টালি ঠিক থাকলে ও সমর্থন পেলে সে অনেকদূর যেতে পারবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান