লাল মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে পাহাড়ি টিলাকেটে লাল মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার আজগানা গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

তিনি বলেন, ‘ভেকু মেশিন দিয়ে পাহাড়ি টিলা থেকে লাল মাটি কেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রির অপরাধে মেসার্স সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজগানা গ্রামের জাকির শিকদার, শামীম শিকদার, হাসমত শিকদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান