লাল টুকটুকে আপেল খেলে হয় ক্যান্সার!

news-image

স্বাস্থ্য ডেস্ক : লাল টুকটুকে রঙে সবার আকর্ষণ। আর এ রঙের আপেল দেখলেই লোভে খেতে ইচ্ছে করে।

এই লোভনীয় রঙের আপেলের মধ্যে মাখানো হয় ক্ষতিকর রাসায়নিক মোম, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু তারপরও আমরা রাসায়নিক মিশ্রিত আপেল খেয়ে থাকি।

গবেষকদের মতে, দীর্ঘদিন এ ধরনের রাসায়নিক শরীরে প্রবেশ করলে অন্ত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। এমনকি কোলন ক্যান্সারও হতে পারে।

মেডিসিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপেলের গায়ে প্রাকৃতিকভাবে মোমজাতীয় এক রকম পদার্থ সৃষ্টি হয়, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয় না। স্থায়িত্বের জন্য কৃত্রিম মোম মাখানো হয়। যাতে আর্দ্রতা না ঢুকতে পারে এবং বেশিদিন টুকটুকে লাল ও তাজা দেখায়।

গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ডা. বিপিএন কৌশিক বলেন, মোম বা প্যারাফিন পালিশ করা ফল যেমন- আপেল, পেয়ারা খেলে পাতলা পায়খানা, বমি ও পেটে ব্যথা হয়। অন্ত্রে আস্তরণ জমে যায়। খাদ্য খেলে ক্ষুদ্রান্ত্রের মধ্যে শোষিত না হয়ে হজমের বড়সড় গোলমাল হয়। এমনকি ঝুঁকি থাকে কোলন ক্যান্সারেরও।

ডা. অরিন্দম বিশ্বাস জানান, সাধারণত সেল্যাক, কারনৌবা, পেট্রোলিয়াম জেলি ব্যবহৃত হয়। এগুলো শরীরে প্রবেশ করলে মূলত হজমের সিস্টেমটাই নষ্ট হয়ে যায়।

পেট খারাপ, ডায়েরিয়া হয়। বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্রের ওপর যে আস্তরণ থাকে, তাতে মারাত্মক প্রভাব ফেলে। দীর্ঘদিন শরীরে ঢুকলে কোলন ক্যান্সার হওয়ারও আশঙ্কা থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার