লারা ফিরছেন ব্যাপক খোলামেলা হয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। প্রভুদেবা পরিচালিত ‘সিং ইজ ব্লিং’ এর মাধ্যমে চার বছর পর বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তার। এরই মধ্যে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে বিয়ে, মা হওয়াসহ লম্বা একটা বিরতির পর লারার মধ্যে শারীরিক পরিবর্তন তেমন লক্ষ্য করা যাবে না। কারণ একটুও মুটিয়ে যাননি তিনি। মা হবার পর টানা জিম ও ডায়েট করেছেন লারা। আর এ কারণেই এ ছবির মাধ্যমে খোলামেলা এবং আবেদনময়ী রূপে তাকে দর্শক আবিস্কার করতে পারবেন। ‘সিং ইজ ব্লিং’ ছবিতে তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। ছবিটিতে আরও রয়েছেন বিপাশা বাসু, এমি জ্যাকসন প্রমুখ। কমেডি-অ্যাকশন নির্ভর এ ছবির একটি গানের কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। এখানে ব্যাপক খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন লারা। অক্ষয়ের সঙ্গে গানটিতে একাধিক বিছানার দৃশ্যেও কাজ করেছেন। ভিন্নধর্মী নাচনির্ভর এ গানের শুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন লারা। তবে সুস্থ হয়ে ইতিমধ্যে শুটিংয়ে ফিরেছেন সেক্সসিম্বল এ অভিনেত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে লারা অভিনীত ‘সিং ইজ ব্লিং’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরের ২ তারিখ। এদিকে এ ছবির বাইরেও আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব রয়েছে লারার হাতে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলোতেও কাজ করবেন তিনি। ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে ফেরা প্রসঙ্গে লারা দত্ত বলেন, আমি এ ছবির মাধ্যমে ফিরছি সেটা আগেই জানিয়েছি। তবে আমার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে এখানে হট ও আবেনদময়ী লারাকেই তারা পাবেন। চার বছর পর নিজেকে এভাবে উপস্থাপনের জন্য কম পরিশ্রমও করিনি আমি। তবে বিকিনির উপযুক্ত শরীরে ফিরতে পেরে সত্যি ভাল লাগছে। এই ছবিতে আমার চরিত্রটিও অনেক চমৎকার। আশা করছি ভাল লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার