লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নামলে খবর আছে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘লাঠির সঙ্গে জাতীয় পতাকা নিয়ে নামলে খবর আছে। জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে, সংবিধানে অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবে।’ এ সময় বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভুত মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়। আওয়ামী প্রস্তুত ও সতর্ক আছে। রাজপথ থেকেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে- কাজেই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

দলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলের পরিচয়ে যারাই অপকর্ম করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্যশিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ছায়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের দিন ২৮ সেপ্টেম্বর যেসব শিশু জন্মগ্রহণ করেছে সেইসব শিশুদের প্রতিনিধিদের মধ্যে বিশেষ উপহার প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান