লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত : ঢাকা-সিলেট রুটের ৪ ট্রেনের যাত্রা বাতিল

news-image

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ৪ ট্রেনের যাত্রীরা টিকিট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। যাত্রীদের ইতোমধ্যেই বিষয়টি জানানো হয়েছে।

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব।

তিনি বলেন, ঢাকা-সিলেটগামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান উত্তম দেব।

এর আগে আজ শনিবার ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনার পর আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেন আজ বেলা ১২টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান কমলগঞ্জের ভানুগাছের স্টেশন মাস্টার কবির হোসেন। তবে ঠিক কত সময় লাগবে তা তিনি নিশ্চিত করতে পারেন নি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার