লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

news-image

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদয়ন এক্সপ্রেসের যাত্রী আলমগীর হোসাইনী বলেন, খুব বাজেভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাউয়াছড়ার বনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেন সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান