লাইভে আসছেন নায়িকা শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো লাইভে আসছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। কখনো স্ট্যাটাস, কখনো ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগে সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হয়েছেন নন্দিত এ চিত্রতারকা। তবে এবারই প্রথম সরাসরি কথা বলবেন। আর সেটি হবে ইউটিউবে। নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে ২৪ সেপ্টেম্বর হাজির হবেন তিনি। এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে সরাসরি কথা বলবেন শাবনূর।

বিষয়টি নিয়ে এ নায়িকা বলেন, ‘অনেকেই অনেকবার লাইভে আসতে অনুরোধ করেছেন। কিন্তু করা হয়নি। এবার করব। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।’

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূর জানান, ইউটিউবে নিয়মিত হচ্ছেন তিনি। শুধু তিনিই নন, তার সঙ্গে কাজ করছে তিনজন ক্ষুদে ইউটিউবার। তাদের মধ্যে আছে তার ছেলে আইজানও। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান