লাইফ সাপোর্টে ভোলা জেলা ছাত্রদল সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

ডা. রফিকুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন শ্রমিক দল নেতা আল আমিন, ডান চোখে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নজরুল ইসলাম ও বাম চোখে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেন চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ায় এসব নেতাদের উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতে আহত নেতাদের সবার খোঁজ-খবর রাখছি। আজ সোমবারও প্রতিটি হাসপাতালে আহত নেতাদের দেখে এসেছি, সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।’

ডা. রফিকুল বলেন, সবচেয়ে শঙ্কার মধ্যে রয়েছে লাইভ সাপোর্টে থাকা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। এ ছাড়া যাদের চোখে গুলি লেগেছে, তাদের চোখে দৃষ্টি ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় সমাবেশ শেষে বিএনপি মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়।

ভোলার এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি নিজেও সংঘর্ষে আহত হয়েছেন।

এবিএম মোশাররফ হোসেন আমাদের সময়কে বলেন, ‘সমাবেশে অন্তত ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিল। পুলিশও তাদের মতো দায়িত্ব পালন করেছে সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে। সমাবেশ শেষে আমাদের মিছিল করার কথা আগে থেকেই বলা ছিল। কিন্তু সমাবেশ শেষ করার সঙ্গে সঙ্গে মিছিল বের করতেই পুলিশ অতর্কিত হামলা করে। যা আমাকে হতবাক করে দেয়। আমি মিছিলের একেবারে সামনে ছিলাম। আমাকেও তারা মেরেছে। এমন কেউ নেই যাকে মারেনি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান